ঢাকা   শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের অভিযানে ২০ শতাংশ ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০১:৩৫ পিএম

ইরানের অভিযানে ২০ শতাংশ ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র তাদের অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন বহরের প্রায় ২০ শতাংশ হারিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে দুই ডজনেরও বেশি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস হয়েছে। এই ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এমকিউ-৯ রিপার ড্রোনকে মার্কিন বিমানবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ এবং আধুনিক যুদ্ধাস্ত্র হিসেবে ধরা হয়। প্রতিটি ড্রোনের নির্মাণ ব্যয় প্রায় ৩০ মিলিয়ন ডলার, যা উন্নত সেন্সর, নজরদারি প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা সম্পন্ন।

সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণেই এসব ড্রোন একের পর এক ভূপাতিত হয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত বা পরিত্যক্ত ড্রোনের সংখ্যা ৩০ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে এই অভিযানে যুক্তরাষ্ট্রের ড্রোন-সম্পর্কিত ক্ষতির পরিমাণ প্রায় ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ড্রোন কৌশল ও সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তথ্যসূত্র : তাস

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!