ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার ইরানের মজার প্রতিক্রিয়া বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৩:৩২ পিএম

এবার ইরানের মজার প্রতিক্রিয়া বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে

এবার ইরানের মজার প্রতিক্রিয়া বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : নারায়ণগঞ্জের একটি খামারে থাকা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন বিশ্বজুড়ে আলোচনায়। মহিষটির চেহারা ও সোনালি চুলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল থাকায় এমন নাম রাখা হয়েছে।

সম্প্রতি রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের এক্স (টুইটার) অ্যাকাউন্টে মহিষটির ভিডিও শেয়ার করে মজার প্রতিক্রিয়া জানায়। তারা লেখে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশি মহিষটি বিরক্ত।’

ভিডিওটি রুশ সংবাদমাধ্যম আরটির। সেখানে বলা হয়, মহিষটিকে দেখতে প্রতিদিন অনেক মানুষ ভিড় করছেন, এতে নাকি তার খাওয়ার রুচিও কমে গেছে।

৭০০ কেজি ওজনের এই মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, তার ছোট ভাই মজা করে নামটি রেখেছেন। তিনি বলেন, মহিষটি খুব শান্ত স্বভাবের।

বাংলাদেশের এই ‘ট্রাম্প মহিষ’ নিয়ে ইতোমধ্যে রয়টার্স, এএফপি, টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন