ঢাকা   বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্বর্ণের দামে পতন

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৫:১৮ পিএম

স্বর্ণের দামে পতন

স্বর্ণের দামে পতন

এমটিনিউজ২৪ ডেস্ক : মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে আরো চাপ তৈরি হয়েছে আন্তর্জাতিক স্বর্ণবাজারে। এতে অত্যন্ত মূল্যবান এই ধাতুটির দামে সামান্য পতন দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪৭৬.৫০ ডলারে নেমে এসেছে। 

একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারও শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ৫০৪.৪০ ডলারে লেনদেন হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকায় অপরিশোধিত তেলের দাম বাড়ছে, যা বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ আরও বাড়াতে পারে। 

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ, সুদের হার কমানোর বিষয়ে সতর্ক অবস্থান নিতে পারে।

উচ্চ সুদের হার সাধারণত স্বর্ণের জন্য নেতিবাচক হিসেবে বিবেচিত হয়। কারণ এতে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায় এবং বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে বেশি রিটার্ন পাওয়া যায় এমন সম্পদের দিকে ঝুঁকে পড়েন।

সংশ্লিষ্টদের মতে, সামনের দিনগুলোতে স্বর্ণের দামের গতিপ্রকৃতি নির্ভর করবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, তেলের বাজার এবং যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির ওপর। এসব বিষয়ে নতুন কোনো সংকেত এলেই তা সরাসরি প্রভাব ফেলবে বৈশ্বিক স্বর্ণবাজারে।

অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম ওয়ান্ডার সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কেলভিন ওং বলেন, বাজার এখন বিবেচনা করছে যে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি টেকসই নাও হতে পারে, যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিচুক্তির জন্য চাপ দিচ্ছেন। 

তিনি আরও বলেন, যদি আমরা পরিস্থিতির আরও অবনতি দেখতে শুরু করি, তবে সোনা যেটুকু পুনরুদ্ধারের দিকে যাচ্ছিল তাও থমকে যেতে পারে।

স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট রুপার দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৭৪ দশমিক ২৭ ডলারে নেমেছে। 

প্লাটিনামের দাম দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৯২৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৩৬১ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!