ঢাকা   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে: আরাগচি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০১:৪২ এএম

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে: আরাগচি

যুক্তরাষ্ট্রের যেকোনো শত্রুতামূলক পদক্ষেপ ও হামলার বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে নতুন করে আগ্রাসী কোনো পদক্ষেপ নেওয়া হলে তেহরান দ্রুত ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানাবে।

আরাগচি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক মন্তব্যও প্রত্যাখ্যান করেন। এর আগে রুবিও অভিযোগ করেছিলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর বিরুদ্ধে ইরান হামলা চালাচ্ছে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াচ্ছে।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, তাদের সামরিক অভিযান আন্তর্জাতিক নৌপরিবহনকে লক্ষ্য করে নয়; বরং আত্মরক্ষামূলক পদক্ষেপ।

তিনি বলেন, ইরানি বাহিনী এমন স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে, যেগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্র বেসামরিক জাহাজ চলাচলে হামলা চালায় এবং বিদ্যমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে।

আরাগচি লেখেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও যুদ্ধ যা অর্জন করতে পারেনি, আরও যুদ্ধ করেও তা অর্জন করা যাবে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী কুয়েত ও বাহরাইনে সাম্প্রতিক হামলাগুলোকেও আত্মরক্ষামূলক অভিযান হিসেবে বর্ণনা করেছেন।

সাম্প্রতিক হামলায় কুয়েত ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। অন্যদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানা এক হামলায় একজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরাগচির দাবি, ইরানি বাহিনী এমন সব স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে, যেগুলো যুক্তরাষ্ট্রের বাহিনী ব্যবহার করে এবং যেখান থেকে বেসামরিক জাহাজ চলাচলে হামলা কিংবা যুদ্ধবিরতি ভঙ্গের কার্যক্রম পরিচালিত হয়

সূত্র : আল জাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন