ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সিরাজগঞ্জে সওজের জায়গা দখলমুক্ত করতে ৮ জুন উচ্ছেদ অভিযান

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০১:৩৯ এএম

সিরাজগঞ্জে সওজের জায়গা দখলমুক্ত করতে ৮ জুন উচ্ছেদ অভিযান

সিরাজগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত ভূমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আগামী ৮ জুন অভিযান পরিচালনা করা হবে। এ লক্ষ্যে অবৈধ দখলদারদের নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে সওজ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী জোনের আওতাধীন সিরাজগঞ্জ সড়ক বিভাগের নলকা-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের (আর-৪৫১) কাটাওয়াপদা এলাকা থেকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ পর্যন্ত সড়কের উভয় পাশে সওজের অধিগ্রহণকৃত ভূমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে বসবাস ও ব্যবসা পরিচালনা করা হচ্ছে।

এসব অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে আগামী ৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার সকাল ১০টা থেকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

সওজ কর্তৃপক্ষ অবৈধ দখলদারদের দ্রুত নিজ খরচে স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে। অন্যথায় উচ্ছেদ অভিযানের দিন কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সড়ক বিভাগ, সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়টি জনস্বার্থ, জনগুরুত্বপূর্ণ এবং সড়ক নিরাপত্তার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!