ঢাকা   সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যে দেশে বিমান হামলা চালাল পাকিস্তান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:৫৬ এএম

যে দেশে বিমান হামলা চালাল পাকিস্তান

যে দেশে বিমান হামলা চালাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় কয়েক ডজন বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার।

সোমবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, বিমান হামলাগুলো পাকতিকা, পাকতিয়া ও কুনার প্রদেশে চালানো হয়েছে।

তিনি পাকিস্তানের এই সামরিক অভিযানকে কাপুরুষোচিত আগ্রাসন আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানান।

তবে হামলায় ঠিক কতজন নিহত ও আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি মুজাহিদ। পাকিস্তানের পক্ষ থেকেও আফগানিস্তানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ জানান, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত স্থল অভিযান এবং পরবর্তী নির্ভুল বিমান হামলায় মোট ২৯ সন্ত্রাসী নিহত হয়েছে।

খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের (সিন্ধ) ক্যাম্পে নিরীহ মানুষের ওপর সাম্প্রতিক ধারাবাহিক সন্ত্রাসী হামলার পর এসব অভিযান চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। সূত্র : জিও নিউজ ও সিজিটিএন

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন