ঢাকা   বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ওয়ার্ক পারমিট ইস্যুতে বড় সুখবর দিল সৌদি আরব

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:৫২ এএম

ওয়ার্ক পারমিট ইস্যুতে বড় সুখবর দিল সৌদি আরব

ওয়ার্ক পারমিট ইস্যুতে বড় সুখবর দিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : যে সব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের (রুখসা আমল) মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় পার হয়েছে, এবং যারা সৌদি আরবে নতুন আগমন বা কোনো প্রতিষ্ঠানে পরিবর্তনের (ট্রান্সফার) পর ৬ মাসের মধ্যেও ওয়ার্ক পারমিট পাননি, তাদের চলতি পঞ্জিকা বছরের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন সম্পন্ন করতে হবে।

সোমবার (৩০ জুন) সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বরাত দি‌য়ে রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবাস এই তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।

মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের বিজ্ঞ‌প্তি‌তে উল্লেখ করা হয়, শ্রম আইন মেনে চলার সংস্কৃতি জোরদারকরণ, নিয়োগকর্তা ও কর্মীর মধ্যে পারস্পরিক চুক্তিভিত্তিক অধিকার সংরক্ষণ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান ও কর্মীদের আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি শ্রমবাজারের আইন ও নিয়ম মেনে চলার প্রবণতা আরও উন্নত করার প্রচেষ্টার অংশ হিসেবে, বিশেষত অনেক প্রতিষ্ঠান ও কর্মী ইতোমধ্যে তাদের ওয়ার্ক পারমিট ইস্যু/নবায়নের উদ্যোগ গ্রহণ করায় এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

মন্ত্রণালয় সব প্রতিষ্ঠান ও কর্মীদের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পূর্বেই ওয়ার্ক পারমিট ইস্যু/নবায়ন করার জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন