ঢাকা   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা এগিয়ে নিতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পিএম

নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা এগিয়ে নিতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ

নারীবিষয়ক নবম ওআইসি মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণকে গুরুত্বের সঙ্গে দেখছে পাকিস্তান। একই সঙ্গে ওআইসির কাঠামোর মধ্যে এবং এর বাইরেও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরো এগিয়ে নিতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (১৩ জুলাই) ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ড. এ জেড এম জাহিদ হোসেনকে এসব কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার।

বৈঠকে গত বছরের আগস্টে ঢাকা সফরের কথা স্মরণ করে ইসহাক দার বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাণিজ্য, শিক্ষা, সামাজিক কল্যাণ এবং জনগণের মধ্যে যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তানের প্রস্তুতির কথা জানান।

এ সময় দুই নেতা বাণিজ্য, শিক্ষা, সামাজিক কল্যাণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন