ঢাকা   শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:২২ এএম

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক ডেস্ক : সোনম ওয়াংচুকের ২৬ দিনের আমরণ অনশন শেষ হলেও আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এ ঘোষণা দেন। খবর হিন্দুস্তান টাইমসের দিল্লির যন্তর-মন্তরের মূল মঞ্চ থেকে সমর্থকদের উদ্দেশে

বক্তব্য দিতে গিয়ে দলের নেতারা আন্দোলনে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান এবং ঘোষণা করেন, এই আন্দোলন আগের মতোই চলবে।

দীপকে বলেন, ‘নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে সোনম স্যার গোটা দেশকে জাগিয়ে তুলেছেন। দেশের জন্য তার এই আত্মত্যাগের কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু তাঁর অনশন শেষ হলেও যন্তর-মন্তরের আন্দোলন চলবে।’

তিনি বলেন, ‘এটি আর শুধু একজন ব্যক্তি বা সিজেপির আন্দোলন নয়, এটি এখন দেশের তরুণদের আন্দোলনে পরিণত হয়েছে। আমাদের দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।’

এর আগে ভারত সরকারের পক্ষ থেকে তিনটি আশ্বাস পাওয়ার পর ২৬ দিনের অনশন ভাঙার সিদ্ধান্ত নেন সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক।  গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় সরকারের আশ্বাস পাওয়ার পর তিনি অনশন ভাঙেন।  

বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ওয়াংচুক জানান, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও ড. জিতেন্দ্র সিং, পাশাপাশি ‘অ্যাপেক্স বডি অব লেহ-লাদাখ’র নেতাদের উপস্থিতিতে তিনি অনশন ভেঙেছেন।

তিনি বলেন, ‘দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য সহিংসতার আশঙ্কার কথা বিবেচনা করে আমি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন