ঢাকা   সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তরুণদের ঐক্য ও নেতৃত্ব নিয়ে জেন জি সম্মেলনে বক্তব্য দেবেন মোহন ভাগবত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:৪৫ পিএম

তরুণদের ঐক্য ও নেতৃত্ব নিয়ে জেন জি সম্মেলনে বক্তব্য দেবেন মোহন ভাগবত

জেন জি ও জেন আলফা প্রজন্মের তরুণদের নিয়ে বিশেষ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ভারতের যুব নেতৃত্বভিত্তিক সংগঠন ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট ন্যাশনস (আইআইএমইউএন)। সংগঠনটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৬ আগস্ট মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে এই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ভারতের ১০০টিরও বেশি শহর থেকে দুই হাজারের বেশি হাইস্কুল শিক্ষার্থী এতে অংশ নেবে। ১৫ থেকে ১৯ বছর বয়সী এসব শিক্ষার্থী ভারতের অন্যতম বৃহৎ যুব নেতৃত্বাধীন এই আয়োজনের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবে।

অনুষ্ঠানে মোহন ভাগবতের বক্তব্যের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘দ্য রোল অব ইয়ুথ ইন ইউনাইটিং দ্য ওয়ার্ল্ড, দ্য ইন্ডিয়ান ওয়ে’, যেখানে ভারতীয় দৃষ্টিভঙ্গিতে বিশ্বকে ঐক্যবদ্ধ করতে তরুণদের ভূমিকা তুলে ধরা হবে।

২০১১ সালে ঋষভ শাহ প্রতিষ্ঠা করেন আইআইএমইউএন। এটি একটি পাবলিক অ্যাফেয়ার্স প্ল্যাটফর্ম, যার লক্ষ্য তরুণদের নেতৃত্ব বিকাশ, নীতি নির্ধারণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তাদের সম্পৃক্ত করা। সংগঠনটি দাবি করে, গত ১৫ বছরে তাদের প্রশিক্ষণ কর্মসূচি থেকে উঠে আসা অনেকেই জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবী, উদ্যোক্তা, লেখক ও অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

বর্তমানে আইআইএমইউএনের কার্যক্রম ভারতের ২৭৫টি শহর এবং বিশ্বের ৪০টি দেশে বিস্তৃত। সংগঠনটি প্রতি বছর ১০৮টি সম্মেলনের আয়োজন করে, যেখানে ১১ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীরা স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও বিতর্কে অংশ নেয়। আয়োজকদের দাবি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত সাড়ে ৭ কোটিরও বেশি তরুণের কাছে পৌঁছেছে তারা।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ঋষভ শাহ বলেন, নেতৃত্বের অর্থ শুধু নতুন প্রজন্মকে পথ দেখানো নয়, তাদের কথা শোনাও। তার মতে, ভারতের বর্তমান প্রেক্ষাপটে এমন সংলাপের প্রয়োজন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।

আইআইএমইউএনের উপদেষ্টা পর্ষদে রয়েছেন শিল্পপতি অজয় পিরামল, দীপক পারেখ, নাদির গোদরেজ, কংগ্রেস নেতা শশী থারুর, ভারতের সাবেক প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, চলচ্চিত্র নির্মাতা করণ জোহর, ক্রীড়াবিদ পি টি উষা এবং দেশটির সশস্ত্র বাহিনীর সাবেক কয়েকজন প্রধান।

সূত্র: এনডিটিভি।

বার্তা বাজার/আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন