সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম সিলেটে কর্মরত প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার দুপুরে পুলিশ কমিশনারের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, সিলেটে আমি পূর্বে কাজ করেছি,সিলেট আমার কাছে আবেগের একটি জায়গা,শৈশব থেকেই সিলেট নামের সাথে পরিচয় ও গভীর আন্তরিকতা রয়েছে।
সিলেট পবিত্র নগরী,এখানকার মানুষ ও পবিত্র।সিলেটের মানুষ আতিথিয়েতায় মুগ্ধ করে।আশা করি,সাংবাদিক সমাজ সিলেটের আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে নৈতিক সাংবাদিকতার মাধ্যমে সহযোগিতা করবেন। সিলেটের আইন শৃঙ্খলা রক্ষা,ট্রাফিক ব্যবস্থাপনাও অপরাধ দমনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তব্যের শুরুতেই তিনি সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে নিরাপদ ও শান্তিপূর্ণ নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্যের পূর্বে মতবিনিময় সভায় কমিশনার তার ব্যক্তিগত পরিচয় ও পূর্বের কর্মস্থলের অবস্থান অবগত করার পর স্হানীয় সাংবাদিকবৃন্দ তাদের পরিচয় উপস্থাপন করেন।পরিচিতি পর্ব সমাপ্তের পর সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।বক্তব্যে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,সাংবাদিক আবু তোরাব হত্যা মামলার আপডেট,মাদক নির্মূল,অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ,যানজটমুক্ত নগর,অবৈধ ভারতীয় পণ্য চোরাই রোধ সহ এই সব কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এসময় সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির,সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মুহিত চৌধুরী,সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী,সিলেট প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ,সেক্রেটারি সাইফুর তালুকদার,দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো সালমান ফরিদ,সময় টিভির ক্যামেরাপার্সন দিগেন সিংহ,বার্তা বাজার সিলেট প্রতিনিধি সাইফুল ইসলাম, ঢাকা পোস্ট সিলেট প্রতিনিধি মাসুদুর রহমান রনি,প্রথম সিলেট এর সম্পাদক মতিউর রহমান, বার্তা২৪ এর সিলেট প্রতিনিধি মুশাহিদ আলী
সহ সিলেটে কর্মরত সকল প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ছাড়াও এসএমপি’র উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,নবাগত পুলিশ কমিশনার সাংবাদিকদের উত্তাপিত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।এবং পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।






