রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিলেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরই দলের মহাসচিব কে হবেন তা নিয়ে চলছে গুঞ্জন। এমন প্রশ্নে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রিজভী।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে বৈঠকের শুরুতে দলের চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি সিদ্ধান্তের কথা জানান।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা তার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তাকে শুভেচ্ছা জানান।
বৈঠক চলার মধ্যে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
‘কিছুক্ষন আগে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সিদ্ধান্ত হয়েছে।’রিজভী বলেন, ‘একইসঙ্গে তিনি প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির মহাসচিব পদ এবং জাতীয় স্থায়ী কমিটি সদস্য থেকে পদত্যাগ করেছেন।’
পরে সাংবাদিকরা বিএনপির মহাসচিবের পদে কে আসছেন জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তার কাছে দায়িত্ব দেওয়া আছে। তিনি যে প্রক্রিয়ায় যেভাবে হোক, তিনি সেটা মতামত নিয়ে জানাবেন। সেটি আপনারা পরে জানতে পারবেন।’‘এখন শুধু দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার কথা আমরা জানালাম।’
বার্তা বাজার/এআর






