ঢাকা   রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রবল বাতাস ও ভারী বৃষ্টি নিয়ে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:০৩ এএম

প্রবল বাতাস ও ভারী বৃষ্টি নিয়ে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা

প্রবল বাতাস ও ভারী বৃষ্টি নিয়ে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : প্রবল বাতাস ও ভারী বৃষ্টি নিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’।  শক্তিশালী এই ঝড়ের প্রভাবে অঙ্গরাজ্যজুড়ে ৪০ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।  এদিকে জাতীয় হারিকেন কেন্দ্র সতর্ক করে বলেছে, পরিস্থিতি ‘জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হতে পারে।

রোববার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল। 

পাওয়ারআউটেজ ডটকমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা ১৪ মিনিট পর্যন্ত হাওয়াইয়ে ৪২ হাজার ৮৮৯টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। এর মধ্যে বিগ আইল্যান্ডে ৩১ হাজার ৭৯২ এবং মাউই কাউন্টিতে ৭ হাজার ২০৩টি সংযোগ রয়েছে। মাউই কাউন্টির আওতায় মাউই, লানাই ও মোলোকাই দ্বীপ রয়েছে।

জাতীয় হারিকেন কেন্দ্রের দুপুর ২টার পূর্বাভাসে বলা হয়েছে, বিগ আইল্যান্ডে ১০ থেকে ২০ ইঞ্চি (২৫ থেকে ৫১ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ২৫ ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে। এ ছাড়া পূর্ব মাউইয়ে ৮ থেকে ১২ ইঞ্চি এবং পশ্চিম মাউইয়ে ৪ থেকে ৬ ইঞ্চি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।

হারিকেন কেন্দ্র জানিয়েছে, এই বৃষ্টিপাত বিশেষ করে পাহাড়ি ও ঢালু এলাকায় প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের সৃষ্টি করতে পারে।

ঝড়টি হাওয়াইয়ের ওপর দিয়ে পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সময় আরও বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হাওয়াইয়ান ইলেকট্রিক জানিয়েছে, কিছু এলাকায় দীর্ঘ সময়, এমনকি রাতভরও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে।

টাইমস অব ইসরাইল আরও বলছে,  বিগ আইল্যান্ডের হামাকুয়া উপকূলে গাছ পড়ে বিদ্যুতের একাধিক খুঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় ৪২ মাইল বা ৬৭ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইন পরীক্ষা করে দেখছে বিদ্যুৎ বিভাগের কর্মীরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন