ঢাকা   রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বেগম জিয়ার জন্মদিনে মালয়েশিয়ায় দোয়া মাহফিল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:৪৭ পিএম

বেগম জিয়ার জন্মদিনে মালয়েশিয়ায় দোয়া মাহফিল

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মালয়েশিয়া শাখা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গতকাল শনিবার (১৫ আগস্ট) রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে এ আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিচক্ষণ নেতৃত্ব, সততা, দেশপ্রেম ও সাহসিকতার গুণে গৃহবধূ বেগম জিয়া বাংলাদেশের সর্বজনপ্রিয় নেত্রীতে পরিণত হয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন আপসহীন। শত বাধা-বিপত্তি, জেল ও নির্যাতন উপেক্ষা করে তিনি দেশের মানুষের পাশে থেকেছেন। দেশের মাটি ও মানুষই ছিল তার সবচেয়ে বড় ঠিকানা।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত ও শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বুকিট বিন্তাং বাংলা মসজিদের খতিব মাওলানা মো. আবু তাহের।

বিএনপি মালয়েশিয়ার সহ-সভাপতি তালহা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন