ঢাকা   সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশে আশ্রিত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:১৭ পিএম

বাংলাদেশে আশ্রিত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জন রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। তবে রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের প্রত্যাবাসন শুরু হবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে পাঠানো ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের তালিকা যাচাই করে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের পর ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এরপরও অনিশ্চিত নৌ ও স্থলপথে আরও রোহিঙ্গা বাংলাদেশে আসছে।

মিয়ানমারের দাবি, বাংলাদেশের প্রত্যাবাসন তালিকায় থাকা ৪ হাজার ২৪১ জনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া আরও ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনকে যাচাই করা সম্ভব হয়নি।

মিয়ানমার বলছে, রাখাইন রাজ্যে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পরই প্রত্যাবাসন শুরু করা হবে। বর্তমানে সেখানে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। রাখাইন রাজ্যের জন্য বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবি করে আসছে গোষ্ঠীটি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, রোহিঙ্গা প্রত্যাবাসন বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার দ্বিপক্ষীয় বিষয় এবং এ প্রক্রিয়া দুই দেশের মধ্যেই সম্পন্ন হওয়া উচিত।

এর আগে ২০১৮ ও ২০১৯ সালে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দুই দেশ বিভিন্ন প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত কোনো রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যায়নি।

সূত্র: রয়টার্স

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন