ঢাকা   সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফিলিস্তিনি নারী বন্দিদের মানবেতর জীবন নিয়ে ঠাট্টা, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দিলেন ইসরাইলি মন্ত্রী!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৬:১৫ পিএম

ফিলিস্তিনি নারী বন্দিদের মানবেতর জীবন নিয়ে ঠাট্টা, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দিলেন ইসরাইলি মন্ত্রী!

সরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর ফিলিস্তিনি নারী বন্দিদের মানবেতর জীবন নিয়ে চরম ট্রোল ও অহংকার করেছেন। তিনি নিজে দমন কারাগারে ঢুকে বন্দি নারীদের সেলে গিয়ে তাদের কষ্টের কথা শুনে উল্টো আনন্দ প্রকাশ করেন। খবর মিডল ইস্ট আইয়ের।

এরপর সেই কষ্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। ফিলিস্তিনি বন্দিদের অপমান করার এই ভিডিও প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।

কারাগারে ভালো দিন শেষ, হুঁশিয়ারি মন্ত্রীর

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন ফিলিস্তিনি নারী বন্দি তাদের খাবার, পানি ও স্বাস্থ্যসেবার চরম সংকট নিয়ে কথা বলছেন। কিন্তু মন্ত্রী বেন গভীর তাদের কষ্টে সহানুভূতি দেখানো তো দূরের কথা, উল্টো বুক ফুলিয়ে বলেন, কারাগারে আরামে থাকার দিন শেষ। এই খারাপ পরিস্থিতির জন্য আমি নিজেই দায়ী এবং বন্দিদের এমন অবস্থা দেখে আমি সত্যিই খুব খুশি।

পরে তিনি ভিডিওর সাথে লিখে দেন, বন্দিদের এই কান্না তার মন গলাতে পারবে না এবং তিনি তাদের সুযোগ-সুবিধা আরও কমিয়ে দেবেন।

চিকিৎসাহীনতায় ভুগছেন নারী বন্দিরা

ভিডিওটি সামনে আসার পর দেখা যায়, জেনিন শহরের ৪৯ বছর বয়সি ফিলিস্তিনি নারী হান্না তাহায়নেহ মন্ত্রীর সামনে নিজেদের করুণ অবস্থার কথা তুলে ধরছেন। তার স্বামী শরিফ তাহায়নেহ ভিডিওটি দেখে জানান, সঠিক খাবারের অভাবে তার স্ত্রীর ওজন অনেক কমে গেছে। বিভিন্ন রোগে ভুগলেও তাকে কোনো ওষুধ দেওয়া হচ্ছে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ফিলিস্তিনিদের হেয় ও অপমান করতেই ইসরাইলি মন্ত্রী ইচ্ছাকৃতভাবে এই ভিডিও ছড়িয়েছেন।

সস্তা রাজনীতির হাতিয়ার ফিলিস্তিনিদের কষ্ট

ফিলিস্তিনি বন্দি বিষয়ক সংস্থা (পিপিসি) জানিয়েছে, ইসরাইলি কারাগারগুলো এখন ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মন্ত্রী বেন গভীর এই অবলীল নির্যাতনকে নিজের রাজনৈতিক প্রচারণার অস্ত্র বানিয়েছেন, যাতে নিজ দেশের চরমপন্থীদের ভোট টানা যায়। হামাস ও ইসলামিক জিহাদ সহ বিভিন্ন সংগঠন এই ঘটনাকে ইসরাইলি প্রশাসনের নৈতিক পতনের প্রমাণ হিসেবে উল্লেখ করে অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন