ঢাকা   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর আজ হঠাৎ বড় লাফ স্বর্ণের দামে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পিএম

সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর আজ হঠাৎ বড় লাফ স্বর্ণের দামে

সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর আজ হঠাৎ বড় লাফ স্বর্ণের দামে

আন্তর্জাতিক ডেস্ক : ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর হঠাৎ বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে সোনার দামে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ১ দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩১২ দশমিক ০৫ ডলারে উঠে গেছে মূল্যবান হলুদ ধাতুটির দাম।

আর ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৩৫১ ডলার। খবর রয়টার্সের

প্রতিবেদন অনুযায়ী, ডলার ও তেলের দাম কমে যাওয়াতেই মূলত সোনার দামে হঠাৎ এমন উলম্ফন দেখা যাচ্ছে। সেইসঙ্গে মার্কিন ফেডারেল রিজার্ভের সর্বশেষ সুদহার বৃদ্ধি এবং আরও নীতি কঠোর করার সম্ভাবনাও মূল্যায়ন করছেন বিনিয়োগকারীরা।

রয়টার্স বলছে, সাত সপ্তাহের সর্বোচ্চ অবস্থান থেকে কিছুটা নিচে নেমে গেছে ডলারের মূল্য। এতে অন্যান্য মুদ্রার ধারকের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলকভাবে সস্তা হয়েছে। একই সময়ে সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা কমে যাওয়ায় তেলের দামও আগের তুলনায় কমেছে।

এর মধ্যেই বুধবার (১৬ সেপ্টেম্বর) সুদহার বাড়িয়েছে ফেড এবং আগামী কয়েক মাসে আরও সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। সোনাকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার উপায় হিসেবে বিবেচনা করা হয়। তবুও উচ্চ সুদের হারের পরিবেশে সুদ-প্রদানকারী সম্পদের আকর্ষণ বেড়ে যাওয়ায় স্বর্ণের প্রতি আগ্রহ কমে যায়।

সোনার পাশাপাশি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উল্লেখযোগ্যভাবে বেড়েছে অন্যান্য মূল্যবান ধাতুর দামও। এদিন স্পট রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩ দশমিক ৮৩ ডলারে উঠেছে। একইসঙ্গে প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৭৭২ দশমিক ১৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ২৯১ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে গত ছয়দিন ধরে অপরিবর্তিত আছে সোনা ও রুপার দাম। সবশেষ শনিবার (১২ সেপ্টেম্বর) মূল্যবান ধাতু দুটির দাম পরিবর্তন করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সেই দর অনুযায়ী, দেশের বাজারে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায় বেচাকেনা হচ্ছে এখন। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকায় বেচাকেনা হচ্ছে বর্তমানে।

অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা ৫ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনা ৩ হাজার ৯১ টাকায় বেচাকেনা হচ্ছে দেশের বাজারে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন