ঢাকা   শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে’, পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

‘একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে’, পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর

‘একটি সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে’, পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন করা পাকিস্তানি এক সাংবাদিককে কড়া জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি ওই সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, ‘একটি সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে।’ শনিবার (২৬ সেপ্টেম্বর) টাইমস নাউ-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিউ ইয়র্কে জাতিসংঘের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। লাইবেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারা বেসলো নিয়ান্তির সাথে যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের শেষভাগে এক পাকিস্তানি সাংবাদিক সন্ত্রাসবাদ প্রসঙ্গে প্রশ্ন করলে জয়শঙ্কর এই প্রতিক্রিয়া জানান।

শিপিং ও নাবিকদের নিরাপত্তা সংক্রান্ত ‘গ্রুপ অব ফ্রেন্ডস’ আয়োজিত এই সংবাদ সম্মেলনের পর শনিবার জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর। সূত্র: টাইমস নাউ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন