ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কাতারে ইসরায়েলের হামলা: যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের নিন্দা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ এএম

কাতারে ইসরায়েলের হামলা: যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের নিন্দা

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের আক্রমণের নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সেই সঙ্গে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জরুরিভাবে আয়োজিত বৈঠকে পরিষদের ১৫ সদস্য সর্বসম্মতভাবে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও এই বিবৃতির সঙ্গে একমত হয়েছে। 

বিবৃতিতে কাতারের প্রতি সংহতি জানিয়ে পরিস্থিতি প্রশমনের আহ্বান জানায় দেশগুলো। তবে বিবৃতিতে সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। এতে গাজায় যুদ্ধ বন্ধ, জিম্মি মুক্তির বিষয়েও চাপ প্রয়োগ করা হয়।

এর আগে মঙ্গলবার, কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। প্রাণ যায় কমপক্ষে ছয়জনের।

/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন