ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পিএসসির নন-ক্যাডারে ৯ম ও ১০ম গ্রেডে ৭৯টি শূন্য পদে নিয়োগ ঘোষণা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৮:৫৫ পিএম

পিএসসির নন-ক্যাডারে ৯ম ও ১০ম গ্রেডে ৭৯টি শূন্য পদে নিয়োগ ঘোষণা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৯ম ও ১০ম গ্রেডের নন-ক্যাডার ৭৯টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় পদের মধ্যে রয়েছে:

  • সহকারী পরিচালক (অস্থায়ী) — ১৬ জন, বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯), কর্মস্থল: পিএসসি সচিবালয়।
  • অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (অস্থায়ী) — ৫ জন, বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ।
  • সহকারী সচিব (ড্রাফটিং) (স্থায়ী) — ৮ জন, বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯), লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ।
  • হিসাবরক্ষণ কর্মকর্তা (স্থায়ী) — ১ জন, বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯), ফরেন সার্ভিস একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয়।
  • অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার (অস্থায়ী) — ২ জন, বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট অধিদপ্তর।
  • গবেষণা কর্মকর্তা (স্থায়ী) — ১ জন, বেতনস্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০), ফরেন সার্ভিস একাডেমি।
  • প্রশাসনিক কর্মকর্তা (স্থায়ী) — ১ জন, বেতনস্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০), ফরেন সার্ভিস একাডেমি।
  • ব্যক্তিগত কর্মকর্তা (স্থায়ী) — ১ জন, বেতনস্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০), ফরেন সার্ভিস একাডেমি।
  • ফিজিক্যাল ইনস্ট্রাক্টর (স্থায়ী) — ১ জন, বেতনস্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০), ফরেন সার্ভিস একাডেমি।
  • ডাটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার (স্থায়ী) — ২ জন, বেতনস্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০), স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
  • উপসহকারী প্রকৌশলী (স্থায়ী) — ৪১ জন, বেতনস্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০), স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের টেলিটক ও সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে গিয়ে কমিশন নির্ধারিত আবেদনপত্র (বিপিএসসি ফরম-৫) অনলাইনে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের পর নির্ধারিত ফি অনলাইনে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন সময়সীমা:

১৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন ফি:

  • ৯ম ও ১০ম গ্রেড: ২০০ টাকা
  • সকল অনগ্রসর শ্রেণির জন্য: ৫০ টাকা

আবেদনের আগে বিস্তারিত তথ্য, আবেদন পদ্ধতি এবং ফি জমাদানের নিয়ম অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে খতিয়ে দেখতে হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন