নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে
এমটিনিউজ২৪জবস : বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩টি ক্যাটাগরির পদে মোট ৩ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা সরাসরি নির্ধারিত ঠিকানায় আবেদন ফরম জমা দিতে হবে। আবেদনের শেষ সময় ১০ সেপ্টেম্বর।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট
চাকরির ধরন: সরকারি চাকরি
পদের ক্যাটাগরি: ৩টি
মোট শূন্যপদ: ৩ জন
লিঙ্গ: নারী ও পুরুষ উভয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান)/ বি.কম/ এম.কম/ স্নাতকোত্তর ডিগ্রি
অভিজ্ঞতা: পদভেদে ৩ থেকে ৬ বছর
বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর (বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থীদের বেলায় শিথিলযোগ্য)
বেতন গ্রেড: গ্রেড-১০ থেকে গ্রেড-৯
আবেদন ফি: ২ হাজার টাকা
আবেদন পদ্ধতি: ডাকযোগে বা সরাসরি
আবেদন শুরু: ৪ সেপ্টেম্বর
আবেদনপত্র পৌঁছানোর শেষ সময়: ১০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত।
বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানুন এখানে–






