ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সবাই ঐক্যবদ্ধ হলে যেকোন অশুভ শক্তিও পরাজিত করা সম্ভব: প্রধান উপদেষ্টা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ পিএম

সবাই ঐক্যবদ্ধ হলে যেকোন অশুভ শক্তিও পরাজিত করা সম্ভব: প্রধান উপদেষ্টা

ফাইল ছবি।

সবাই ঐক্যবদ্ধ হলে যে কোনো অশুভ শক্তিকে পরাজিত করা সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে ভিডিও বার্তায় শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ঐক্যবদ্ধ হতে না পারলে আমরা জাতি হিসেবে উন্নতি করতে পারবো না। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে, তা সফল করতে হলে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, পূজায় কেউ যেন নাশকতা সৃষ্টির চেষ্টা বা আতঙ্ক ছড়াতে না পারে, সেজন্য রাজনৈতিক দলসহ সরকার তৎপর রয়েছে। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা।

/এসআইএন

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন