ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজধানীতে রাতভর বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৭:২১ এএম

রাজধানীতে রাতভর বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার পর শুরু হওয়া বৃষ্টি ভোর পর্যন্ত অব্যাহত থাকে। বিরামহীন বৃষ্টিতে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোর থেকেই দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা।

টানা বৃষ্টিতে এয়ারপোর্ট, বিজয় সরণি, কালশী, কাজীপাড়ার বিভিন্ন সড়কে পানি জমে গেছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার  পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও  মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

/এআই

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন