ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত অবমাননার অভিযোগে তলবের পরিপ্রেক্ষিতে আজ সোমবার হাজির হয়ে ব্যাখ্যা দিলে তাঁকে ভবিষ্যতের জন্য সতর্ক করেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এর আগে তলবের প্রেক্ষিতে সকালে হাজির হন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। পরে তিনি নিজেই দাঁড়িয়ে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দেন। তিনি বলেন, জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ পরিবার-ভুক্তভোগীদের নিয়ে বিভিন্ন কথা বলেছেন। কিন্তু ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে—এমন কোনো কথা বলেননি। তিনি পুরো বিচারব্যবস্থা নিয়ে কথা বলেছেন। টিআইবির একটি প্রতিবেদন এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতির বক্তব্য উদ্ধৃত করে দুর্নীতির কথা তুলে ধরেছেন। ট্রাইব্যুনাল নিয়ে কথা বলার কোনো উদ্দেশ্য ছিল না।

ট্রাইব্যুনাল বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট করে বলতে হবে। ঢালাওভাবে কেউ বলতে পারবেন না যে, বিচার বিভাগ দুর্নীতিগ্রস্ত। আদালত সম্মানজনক প্রতিষ্ঠান। ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া, আইন নিয়ে সমালোচনা করার স্বাধীনতা রয়েছে। কিন্তু ট্রাইব্যুনালকে নিয়ে এ ধরনের কথা বলতে পারেন না। বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে—এ ধরনের বক্তব্য বড় ধরনের অপরাধ। আদালত অবমাননার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড হয়েছে। অন্য একজনের চার মাসের সাজা হয়েছে। আপনি একজন আইনজীবী ও রাজনীতিবিদ। সম্মানিত ব্যক্তি। রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে সম্মান করতে হবে। কারণ আপনার কথায় যেকোনো প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে যেতে পারে। তাই ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে।

এরপর বিচার বিভাগের প্রতি পূর্ণ শ্রদ্ধার কথা জানিয়ে নিজের মন্তব্যকে ‘স্লিপ অব টাং’ দাবি করে ভবিষ্যতে এ ধরনের কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার আশ্বাস দেন ফুয়াদ। পাশাপাশি বিচারব্যবস্থাকে যেকোনো ধরনের সহায়তা করার কথাও জানান তিনি। পরে আদালত অবমাননার অভিযোগটি বাদ দেন ট্রাইব্যুনাল।

আদালত অবমাননার অভিযোগ তুলে গত ১ নভেম্বর স্বতঃপ্রণোদিত হয়ে আসাদুজ্জামানকে তলব করেন ট্রাইব্যুনাল। তাঁকে হাজির হয়ে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন