ঢাকা   রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেস্ক ক্যালেন্ডারের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘বঙ্গবন্ধু জাতির জনকের স্ত্রী ও শেখ হাসিনার মা’ উল্লেখ করা হয়েছে। ঢাকায় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অধ্যক্ষদের মধ্যে অন্যান্য উপহার সামগ্রীর মধ্যে ওই ক্যালেন্ডারটিও বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘটনাটি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকে ভিসির এমন দায়িত্বজ্ঞানহীন কাজে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৫ কর্মকতার্র বিরুদ্ধে ব্যবস্থ্যা নিয়েছে কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শনিবার ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠিত হয়। সম্মিলনে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশগ্রহণকারীদের প্রত্যেককে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশিত ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারসহ নানা উপহার দেওয়া হয়।

ডেস্ক ক্যালেন্ডারের প্রথমে জানুয়ারি মাসের পাতায় ওপরে এক পাশে রাষ্ট্রপতি ও অপর পাশে ভিসির ছবি রয়েছে। নিচে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের একটি ছবি রয়েছে। ছবিতে থাকা ব্যানারে কালো ব্যাকগ্রাউন্ডের একেবারে ওপরে লেখা রয়েছে— ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’। এরপরই বড় হরফে লেখা— ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুস্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ’।

ব্যানারে বাম পাশে খালেদা জিয়ার ছবির নিচে ক্যাপশনেও লেখা রয়েছে, ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব’।

বিষয়টি সম্মিলনে অংশগ্রহণকারীদের নজরে এলে তোলপাড় সৃষ্টি হয়। কর্তৃপক্ষের চরম অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার কারণে একটি মারাত্মক ত্রুটি ফুটে ওঠেছে বলে অংশগ্রহণকারীদের অনেকে মন্তব্য করেন। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মকর্তা-কর্মচারীর মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানান, ক্যালেন্ডারটি প্রত্যাহার এবং ঘটনার কারণ, দায়-দায়িত্ব ও প্রক্রিয়াগত ত্রুটি চিহ্নিত করতে তদন্তে কমিটি করা হয়েছে। দায়িত্বে অমনোযোগিতা ও অবহেলার এ ঘটনার জন্য প্রাথমিকভাবে দায়ী সংশ্লিষ্ট পাঁচ কর্মকর্তাকে চিহ্নিত করে একজনকে সাময়িক বরখাস্ত ও ৪ জনের দপ্তর বদল করা হয়েছে।

তাঁদের মধ্যে কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়ার চুক্তিভিত্তিক নিয়োগ প্রত্যাহার, জনসংযোগ বিভাগের উপ-রেজিষ্ট্রার মো. রাশেদুল ইসলামকে সাময়িক বরখাস্ত ও কারণ দশার্নোর নোটিশ এবং জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ, উপ-পরিচালক আতিকুর রহমান হেলাল ও উপ-পরিচালক কামরুল হাসানকে রেজিষ্ট্রার দপ্তরে বদলি করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন