ঢাকা   রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মোবাইল বন্ধ রেখে নিখোঁজ সেই বিচারককে কারণ দর্শানোর নোটিশ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

মোবাইল বন্ধ রেখে নিখোঁজ সেই বিচারককে কারণ দর্শানোর নোটিশ

মোবাইল ফোন বন্ধ করে হঠাৎ নিখোঁজ হওয়া বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গত ২৬ নভেম্বর দেওয়া নোটিশে ওই বিচারককে জবাব দেওয়ার জন্য সাত কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

আজ রোববার এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মাজহারুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

জানা গেছে, শেখ ফারহান নাদীম নামের ওই বিচারক গত ১৭ নভেম্বর সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় নিখোঁজ ছিলেন। এমনকি তাঁর মোবাইল ফোনও বন্ধ ছিল। কোনো খোঁজ না পেয়ে পরদিন আদালতের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয় এবং পুলিশ তদন্ত শুরু করে।

পরবর্তীতে ১৯ নভেম্বর সন্ধ্যায় কুয়াকাটা থেকে তাঁকে উদ্ধার করা হয়। জানা যায়, তিনি স্বেচ্ছায় সেখানে গিয়েছিলেন এবং সুস্থ অবস্থায় ছিলেন।

সুপ্রিম কোর্ট থেকে দেওয়া নোটিশে বলা হয়, বিচারক শেখ ফারহান নাদীম যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং কর্তৃপক্ষকে অবহিত না করে কর্মদিবসে বিচারকাজে অনুপস্থিত ছিলেন। এ ধরনের অননুমোদিত অনুপস্থিতি বিচার বিভাগীয় দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি করেছে। যা বিচার বিভাগের প্রশাসনিক শৃঙ্খলা ও কর্মপরিবেশের পরিপন্থী এবং পেশাগত আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ছাড়া প্রায় দুই দিন স্বেচ্ছায় কর্মস্থল ও পরিবারের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন থাকায় মিডিয়ার মাধ্যমে দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এতে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

সুপ্রিম কোর্টের নোটিশে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে দুই দিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, কর্তৃপক্ষকে অবহিত না করে কর্মদিবসে বিচার কার্যে অনুপস্থিত থাকা এবং বিচার বিভাগীয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব ও শৃঙ্খলাবিরোধী আচরণের বিষয়ে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব পাঠানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন