ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার গ্রেপ্তার শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী মোশাররফ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম

এবার গ্রেপ্তার শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী মোশাররফ

এবার গ্রেপ্তার শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী মোশাররফ

এবার গ্রেপ্তার শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী মোশাররফ

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর রমনা থানা এলাকা থেকে আওয়ামী লীগের পলাতক নেতা শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ও আট মামলার আসামি মোশাররফ হোসেনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোশাররফ নারায়ণগঞ্জে সোনারগাঁ থানার কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে। রমনা এলাকায় একটি ফ্ল্যাটে থাকতেন মোশাররফ।

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শামীম ওসমানের ঘনিষ্ঠ মোশাররফ হোসেন আত্মগোপনে আছে। পরে আমরা অভিযান চালিয়ে বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি। 

তিনি বলেন, মোশাররফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোট ৮টি মামলা রয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে আদালতে তোলা হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন