ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিজের ভালো চাইলে নয়নকে চুপ করান, মির্জা আব্বাসকে নাসীরুদ্দীন পাটওয়ারী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬ এএম

নিজের ভালো চাইলে নয়নকে চুপ করান, মির্জা আব্বাসকে নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজের ভালো চাইলে নয়নকে চুপ করান, মির্জা আব্বাসকে নাসীরুদ্দীন পাটওয়ারী

 নিজের ভালো চাইলে নয়নকে চুপ করান, মির্জা আব্বাসকে নাসীরুদ্দীন পাটওয়ারী

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাস যদি নিজের ভালো চান, তাহলে তার উচিত হবে নয়নকে চুপ করানো। নয়ন যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট তত কমে যাবে। মির্জা আব্বাস নয়নকে বলবেন, নয়ন তুমি ভালো হয়ে যাও। 

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনি প্রচারের অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের ব্যাপারে পাটওয়ারী বলেন, আসন না পাওয়ায় নয়ন হতাশায় আছেন। মির্জা আব্বাসের সঙ্গেও তার একটু ঝামেলা থাকতে পারে।  

নিজের পরিবারের নিরাপত্তার বিষয়ে পাটওয়ারী বলেন, আমার বাসার সামনে অনেকেই বাইক নিয়ে ঘোরাফেরা করছে। আমার পরিবারের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। প্রশাসনকে বলব, আমার ফ্যামিলির নিরাপত্তা নিশ্চিত করতে। 

এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) পাটওয়ারীর নির্বাচনি ক্যাম্পে দলীয় কর্মীদের কাছে পাটওয়ারীর বাসার ঠিকানা জানতে চান নয়ন। 

ক্যাম্পে গিয়ে নয়ন বলেন, আব্বাস ভাইয়ের সালাম নেবেন। পাটওয়ারীর খবর কী? তিনি তো ছাত্র রাজনীতি করেছেন, আমিও ছাত্র রাজনীতি করে আসছি। এই এলাকাতেই আমার বাসা। ছোট থেকেই আমি এখানে। পাটওয়ারীর বাসা খুঁজতেছিলাম। তার বাসা কোন দিকে?

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন