ঢাকা   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এইমাত্র বড় সুখবর পেলেন তারেক রহমান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২ পিএম

এইমাত্র বড় সুখবর পেলেন তারেক রহমান

এইমাত্র বড় সুখবর পেলেন তারেক রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : বড় সুখবর পেলেন তারেক রহমান। তাঁর সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ। তিনি মোরগ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের নির্বাচনী এলাকার বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে বিএনপির এক নির্বাচনী পথসভায় উপস্থিত হয়ে এ ঘোষণা দেন কাজী এনায়েত উল্লাহ। তখন মঞ্চে উপস্থিত ছিলেন তারেক রহমান। এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

এনায়েত উল্লাহ বলেন, ‘আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। উনার (তারেক রহমান) চেয়ে শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে যোগ্য প্রার্থী নেই।’

তিনি আরও বলেন, ‘আমি এবং আমার যারা সমর্থক আছে, আজকে থেকে ধানের শীষের জন্য কাজ করবো।’

এসময় মঞ্চে তারেক রহমানের সঙ্গে এনায়েত উল্লাহর কুশল বিনিময় করতে দেখা যায়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!