দেশে পৌঁছেছে ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত বাংলাদেশির মরদেহ
এমটিনিউজ২৪ ডেস্ক : ইরান-ইসরায়েল যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে।
সোমবার (৯ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি অবতরণ করে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় আহমেদ আলীর মরদেহ দুবাই থেকে ঢাকায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, ইরান-ইসরায়েল সংঘাতের জেরে সৃষ্ট পরিস্থিতিতে দুবাইয়ে অবস্থানরত অবস্থায় আহমেদ আলী প্রাণ হারান। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






