ঢাকা   শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে ‘মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত : রুহুল কবির রিজভী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১২:৫৭ পিএম

প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে ‘মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত : রুহুল কবির রিজভী

প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে ‘মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত : রুহুল কবির রিজভী

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত একটি প্রেস বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৪ আগস্ট) প্রচারিত বিজ্ঞপ্তিটি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি বলে দলের পক্ষ থেকে জানানো হয়। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে রিজভীর স্বাক্ষর জাল করে প্রচার হওয়া ভুয়া বার্তার প্রেক্ষিতে শনিবার (১৫ আগস্ট) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

প্রেস বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী বলেন, ‘কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে গতকাল ১৪ আগস্ট ২০২৬ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে।’

তিনি আরও বলেন, ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে ‘মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত’।

রিজভী জানান, তার স্বাক্ষরে প্রচারিত ওই প্রেস বিজ্ঞপ্তি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া।

এ বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ১৪ আগস্ট তার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে যেন কেউ বিভ্রান্ত না হন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি দলের নেতাকর্মীদের বিষয়টি সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ জানান।

উল্লেখ্য, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন