ঢাকা   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গাড়ির কাগজ দেখে সরবরাহ করা হচ্ছে তেল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:১১ পিএম

গাড়ির কাগজ দেখে সরবরাহ করা হচ্ছে তেল

গাড়ির কাগজ দেখে সরবরাহ করা হচ্ছে তেল

এমটিনিউজ২৪ ডেস্ক : পেট্রল সংকট পরিস্থিতিতে ভোগান্তি এড়াতে গলাচিপায় গাড়ির কাগজ দেখে সরবরাহ করা হচ্ছে তেল। বুধবার বিকেল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলার মেসার্স রামনাবাদ এন্টারপ্রাইজ এ তেল সরবরাহ করছে। ফলে দোকানের সামনে মোটরসাইকেলসহ অন্যান্য গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার।

মোটরসাইকেল ড্রাইভার আলামিন বলেন, আমার সব কাগজ ছিল কিন্তু হেলমেট ছিলনা এ কারণে আমায় নিয়ে গেছে। 

এ বিষয়ে গলাচিপা রামনাবাদ এন্টারপ্রাইজের সত্বাধিকারী কাওসার নাঈম বলেন, ‘তেল গতকালের চেয়ে আজ কম পেয়েছি। আজ পেয়েছি মাত্র ১৬০০ লিটার। এখন চাহিদা অপ্রতুল।

কারণ অন্য ডিলারের কাছে না পেয়ে আমার এখানে চাপ বেড়েছে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড  থেকে রাসেল স্টোরকে তেল দেয় সেখান  থেকে আমাদের কাছে সরবরাহ করা হয়। আমরা যে পরিমাণ তেল সরবরাহ করেছি তা আজকেই শেষ হয়ে যাবে। গলাচিপা পেট্রল পাম্প না থাকায় আরো বেশি জটিলতা সৃষ্টি হয়েছে।

 উপজেলা নির্বাহী অফিসার  মাহামুদুল হাসান বলেন, ‘তেলের সংকট নেই। আশা করি দ্রুত ঠিক হয়ে যাবে। কিন্তু সন্ধ্যায় মোটরসাইকেল ড্রাইভাররা রাস্তা বন্ধ করে বিক্ষোভ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে।’ 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন