ঢাকা   বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আজ যত টাকা ভরিতে বিক্রি হচ্ছে স্বর্ণ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১০:৪৬ এএম

আজ যত টাকা ভরিতে বিক্রি হচ্ছে স্বর্ণ

আজ যত টাকা ভরিতে বিক্রি হচ্ছে স্বর্ণ

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে গতকাল শনিবার দুই দফা বাড়ানো হয়েছে সোনার দাম। সকালে প্রথম দফায় ২ হাজার ১৫৭ টাকা। পরে বিকেলে আরেক দফায় ৪ হাজার ৪৩৩ টাকা বাড়ানো হয়। ফলে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। যা গতকাল বিকেল থেকেই কার্যকর হয়েছে এবং আজ রবিবারও এই দামেই বিক্রি হচ্ছে। 

বাজুস জানিয়েছে, গতকাল সকালে ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরে বিকেলের দাম বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন