ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার ‘ইসলামি ইন্টারব্যাংক মানি মার্কেট’ চালুর উদ্যোগ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০১:০৫ পিএম

এবার ‘ইসলামি ইন্টারব্যাংক মানি মার্কেট’ চালুর উদ্যোগ

এবার ‘ইসলামি ইন্টারব্যাংক মানি মার্কেট’ চালুর উদ্যোগ

এবার ‘ইসলামি ইন্টারব্যাংক মানি মার্কেট’ চালুর উদ্যোগ

এমটিনিউজ২৪ ডেস্ক : এবার শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা সহজ করতে ‘ইসলামি ইন্টারব্যাংক মানি মার্কেট’ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের জুনের মধ্যেই এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।

এদিকে বর্তমানে ইসলামি ব্যাংকগুলো তারল্য সংকটে পড়লে প্রচলিত ব্যাংকের মতো কলমানির মাধ্যমে অর্থ ধার করতে পারে না। ফলে তারল্য ব্যবস্থাপনায় প্রায়ই চাপের মুখে পড়ে এসব ব্যাংক। নতুন বাজার চালু হলে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর জন্য বিকল্প অর্থায়নের সুযোগ তৈরি হবে এবং নিজেদের মধ্যে স্বল্পমেয়াদে তহবিল লেনদেন সহজ হবে।

জানা যায় যে, বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী- ১, ৭, ১৪, ২৮, ৯০ ও ১৮০ দিন মেয়াদি লেনদেনের ব্যবস্থা থাকবে। জামানতসহ ও জামানত ছাড়া উভয় পদ্ধতিতেই অর্থ ধার নেওয়া যাবে।

আর এ উদ্যোগ বাস্তবায়নে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও বাহরাইনের ইসলামি ইন্টারব্যাংক মানি মার্কেটের অভিজ্ঞতা পর্যালোচনা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইসলামি ব্যাংকগুলোর মধ্যে ফান্ড ট্রান্সফারের কোনো কার্যকর ইন্টারব্যাংক ব্যবস্থা ছিল না। নতুন বাজার চালু হলে যেসব ব্যাংকে উদ্বৃত্ত তহবিল রয়েছে তারা অন্য ব্যাংককে সহায়তা দিতে পারবে, যা তারল্য সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে এক বেসরকারি ইসলামি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনে করেন, ইন্টারব্যাংক ব্যবস্থা মূলত স্বল্পমেয়াদি তারল্য সংকট মোকাবিলায় সহায়ক হবে, দীর্ঘমেয়াদি সমস্যার সমাধান নয়। এজন্য ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারিও প্রয়োজন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন