ঢাকা   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ধেয়ে বৃষ্টিবলয় ‘গর্জন’, টানা চারদিন বৃষ্টির পূর্বাভাস

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৫ পিএম

ধেয়ে বৃষ্টিবলয় ‘গর্জন’, টানা চারদিন বৃষ্টির পূর্বাভাস

ধেয়ে বৃষ্টিবলয় ‘গর্জন’, টানা চারদিন বৃষ্টির পূর্বাভাস

এমটিনিউজ২৪ ডেস্ক : আবহাওয়া পর্যবেক্ষণকারী টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের আকাশে রাতের মধ্যেই বৃষ্টিবলয় ‘গর্জন’ প্রবেশ করতে পারে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে বিডব্লিউওটি।

পোস্টে বলা হয়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের একপাশের আকাশ মেঘলা ও কিছুকিছু স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। একই সময় দেশের অন্যপাশে তথা মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের আকাশ একদম পরিষ্কার রয়েছে। তবে দেখে বোঝার উপায় নেই যে, আজ রাতেই দেশে প্রবেশ করতে চলেছে বৃষ্টিবলয়।

বিডব্লিউওটির তথ্যমতে, প্রায় পূর্ণাঙ্গ এ বৃষ্টিবলয়টি ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এ সময় দেশের অধিকাংশস্থানেই বৃষ্টিবলয়ের প্রভাব পড়তে পারে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে। এছাড়া সারা দেশেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা আছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন