ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সংসদের সাউন্ড সিস্টেমে গুরুতর ত্রুটি, অধিবেশন শেষে ব্যবস্থা: চিফ হুইপ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম

সংসদের সাউন্ড সিস্টেমে গুরুতর ত্রুটি, অধিবেশন শেষে ব্যবস্থা: চিফ হুইপ

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমে গুরুতর ত্রুটি দেখা দেওয়ায় তা ‘জটিল আকার’ ধারণ করেছে। চলমান অধিবেশনের কারণে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না, তবে অধিবেশন শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ জানান, সাউন্ড সিস্টেমের সমস্যার কারণে অধিবেশন শুরুতেও বিলম্ব হচ্ছে। তিনি বলেন, ‘আমরা খুবই বিব্রতকর অবস্থায় আছি। সংসদ কক্ষেই সাউন্ড ঠিকভাবে কাজ করছে না।’

তিনি অভিযোগ করেন, প্রয়োজনীয় দক্ষতা বিবেচনা না করেই নির্মাণকারী প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছিল। নির্ধারিত মান বজায় না রেখে নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, ৩৮ গ্রামের মাইক্রোফোন দেওয়ার কথা থাকলেও সরবরাহ করা হয়েছে ২৫৮ গ্রামের মাইক্রোফোন।

টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে নূরুল ইসলাম বলেন, প্রায় ৩ কোটি ৮৪ লাখ টাকার প্রকল্পে একটি প্রতিষ্ঠান প্রথমে কাজ না পেলেও পরে তাদের দিয়েই কাজ করানো হয়েছে, যা ‘চরম অনিয়ম’।

বর্তমান পরিস্থিতিতে সাউন্ড সিস্টেম বাতিল করলে সংসদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, অধিবেশন শেষ হওয়ার পর বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন