ঢাকা   শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

“গণভোট সংসদে উপস্থাপন করেন, ভাইয়া, এটা নষ্ট হতে দিয়েন না”: প্রধানমন্ত্রীর কাছে আকুতি জুলাই শহীদের বোনের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১১:২১ এএম

“গণভোট সংসদে উপস্থাপন করেন, ভাইয়া, এটা নষ্ট হতে দিয়েন না”: প্রধানমন্ত্রীর কাছে আকুতি জুলাই শহীদের বোনের

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবিতে এবার সামনে এলেন এক শহীদ যোদ্ধার বোন। আন্দোলনের সেই ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত দাবি পূরণে ‘জুলাই সনদ’ প্রণয়ন এবং গণভোট কার্যকর করার জন্য আবেদন জানিয়েছেন তিনি। এই আহ্বান নতুন করে আলোচনায় এনেছে গণঅভ্যুত্থানের লক্ষ্য, অর্জন ও অপূর্ণ প্রতিশ্রুতিগুলোর প্রশ্ন।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলে তিনি এই আকুতি জানান।

জুলাই শহীদের বোন বলেন, আমি আমার ভাই, আমরা যারা আন্দোলনে এসেছিলাম, আমরা ভুল করছি। দেশের জন্য আমরা আর কেহ জীবন দিতে আসব না। দেশের জন্য কেহ জীবন দেবেন না। আমি ছাড়া আমার মায়ের দুনিয়াতে আর কেউ নেই। আমি ঘর থেকে বের হলে, আমার মা সব সময় ভয়ে থাকে। কই আমি তো কাউকে দেখি না আমার মায়ের পাশে দাঁড়াতে। আমার পাশে কাউকে দাঁড়াতে দেখি না।

তিনি বলেন, আমার তো ভাই না, আমি ফোন দেই কই আমার ভাই তো ফোন রিসিভ করে না। আমার মা ফোন দেয়, আমরা একটা ফোনের অপেক্ষায় থাকি। কাউকে তো দেখি না আমাদের খোঁজ নিতে, সবাই সবার মতো ব্যস্ত। আমরা অনেক আশা নিয়ে জুলাই সনদ ও গণভোটটার অপেক্ষায় ছিলাম। আমাদের এগুলো আপনারা নষ্ট করবেন না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কি আবেদন জানতে চাইলে তিনি বলেন, উনি যেন আমাদের জুলাই সনদ ও গণভোট সংসদে উপস্থাপন করেন। ভাইয়া এটা নষ্ট হতে দিয়েন না। সবকিছু আপনার হাতে। আপনি শুধু সংসদে বসে থাকেন। আপনি কিছু একটা করেন।

তিনি আরও বলেন, আপনি (তারেক রহমান) আমাকে বোন ডেকে ছিলেন, আপনার হয়তো খেয়াল নাও থাকতে পারে। কৃষি ইনস্টিটিউটে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। আপনি আমাকে ডাক দিয়েছিলেন, আপনার সঙ্গে অনেক কথা বলেছিলাম। কই ভাইয়া আমার মায়ের সঙ্গে তো কেউ দেখা করতে আসেনি।

সর্বশেষে শহীদের বোন বলেন, আমরা আন্দোলনে এসে ভুল করেছি। দেশের জন্য আমরা আর জীবন দিতে আসব না। দেশের জন্য কেউ জীবন দেবেন না। বাবা-মা, ভাইবোনদের কথা ভাববেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!