ঢাকা   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১৭ বছর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে: ইশরাক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৮ এএম

১৭ বছর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে: ইশরাক

রাজনৈতিক স্বার্থে গত ১৭ বছর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, “একটি নির্দিষ্ট গোষ্ঠীর সুবিধা নিশ্চিতে ইতিহাসকে বিকৃত করে ব্যক্তিকেন্দ্রিক রূপ দেওয়া হয়েছিল।”

শনিবার (১৮ এপ্রিল) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা, কবিতা ও ছড়াপাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী দাবি করেন, আগের সরকার ফ্যাসিবাদী ও মাফিয়াতান্ত্রিক চরিত্রের ছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বই প্রকাশে অনিয়ম এবং পক্ষপাতিত্বের অভিযোগও তুলে ধরে তিনি বলেন, “ভবিষ্যতে এ ধারা থেকে সরে এসে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। সত্যনির্ভর ইতিহাস তুলে ধরতে নতুনভাবে বই প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।”

নিজেকে তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী হিসেবে উল্লেখ করে ইশরাক বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো।” দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!