ঢাকা   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার প্রধানমন্ত্রী যা জানালেন পুরনো ডিলার বাতিলের বিষয়ে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:৪০ পিএম

এবার প্রধানমন্ত্রী যা জানালেন পুরনো ডিলার বাতিলের বিষয়ে

এবার প্রধানমন্ত্রী যা জানালেন পুরনো ডিলার বাতিলের বিষয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগকৃত ডিলারদের বাদ দেওয়ার বিষয়ে সরকার ‘দ্রুত ব্যবস্থা নেবে’।

বুধবার (২২ এপ্রিল) বিকালে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের পর চিফ হুইপ নুরুল ইসলাম মনির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, চিফ হুইপ যেটি বলেছেন- উনি যখন বক্তব্যটি উপস্থাপন করেন তখন আমি খেয়াল করেছি মোটামুটি পুরো সংসদ বিষয়টিকে ওয়েলকাম (স্বাগত) করেছেন। এ ব্যাপারে যদি পুরো সংসদের সম্মতি থাকে, তবে নিশ্চয়ই সরকার দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে চিফ হুইপ বলেন, ‘বর্তমানে রেশনিং ও সার বিতরণের দায়িত্বে থাকা ডিলাররা সাধারণ মানুষকে হয়রানি করছেন এবং বাজারে কৃত্রিম সংকট (আর্টিফিশিয়াল ক্রাইসিস) তৈরির চেষ্টা করছেন। কৃষকরা যেন ন্যায্যমূল্যে সার পায় এবং ‘ফ্যাসিস্টরা’ যেন বিতাড়িত হয়, সেজন্য পুরাতন ডিলার নিয়োগ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া প্রয়োজন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি।’

চিফ হুইপের এই বক্তব্যের সময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সেটিকে স্বাগত জানান।

এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের অনুমতি নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘চিফ হুইপ যেটি বলেছেন, উনি যখন বক্তব্যটি উপস্থাপন করেন তখন আমি খেয়াল করেছি মোটামুটি পুরো সংসদ বিষয়টিকে ওয়েলকাম (স্বাগত) করেছেন।’

পরে প্রধানমন্ত্রী বলেন, ‘যদি সংসদের সম্মতি থাকে, তবে নিশ্চয়ই সরকার এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে।’

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!