ঢাকা   মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্বর্ণের দাম আরও কমে আজ যত হলো

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪০ এএম

স্বর্ণের দাম আরও কমে আজ যত হলো

স্বর্ণের দাম আরও কমে আজ যত হলো

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, যা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর। আন্তর্জাতিক বাজারের প্রভাব ও আমদানিনির্ভরতার কারণে স্বর্ণের দামে ঘন ঘন পরিবর্তন দেখা গেলেও সর্বশেষ কমার সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) পর্যন্ত এই নতুন দামই বহাল থাকছে, ফলে ক্রেতাদের নির্ধারিত এই কম দামেই স্বর্ণ কিনতে হবে।

বাজুস নির্ধারিত মূল্য অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে গত ১৫ এপ্রিল স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।

তখন ২১ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২৪ বার। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়, যার মধ্যে ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা প্রশমনে ইরানের নতুন প্রস্তাব নিয়ে সংবাদ প্রকাশের পর বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।

সর্বশেষ ২৭ এপ্রিল সকাল ১০টা ৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭২৬.৬২ ডলারে দাঁড়ায়। জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম স্থিতিশীল থেকে প্রতি আউন্স ৪ হাজার ৭৪২ ডলারে অবস্থান করছে।

এদিকে রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬.৪৫ ডলারে পৌঁছেছে। প্লাটিনাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ২ হাজার ২৫.২০ ডলারে উঠেছে। তবে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৪৯৩.৫০ ডলারে নেমে এসেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন