ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৪৮ ঘণ্টার মধ্যে সারাদেশেই কালবৈশাখীর তাণ্ডব চালানোর সতর্কবার্তা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পিএম

৪৮ ঘণ্টার মধ্যে সারাদেশেই কালবৈশাখীর তাণ্ডব চালানোর সতর্কবার্তা

৪৮ ঘণ্টার মধ্যে সারাদেশেই কালবৈশাখীর তাণ্ডব চালানোর সতর্কবার্তা

এমটিনিউজ২৪ ডেস্ক : এবার দেশের আট বিভাগেই শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের রংপুর, ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি গতিতে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে।

উল্লেখ্য, এ সময় ঝড়ের সঙ্গে বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!