ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৪ কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম

৪ কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে জব্দ থাকা বিভিন্ন ভারতীয় পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যার বাজার মূল্য প্রায় চার কোটি টাকা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভেকু মাধ্যমে গর্ত করে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এসব পণ্য ধ্বংস করা হয়।

কাস্টমস সূত্রে জানা যায় , বিভিন্ন সময়ে অবৈধভাবে আনা এবং শুল্ক ফাঁকি দিয়ে দেশে প্রবেশের সময় জব্দ করা পণ্যগুলো দীর্ঘদিন গুদামে সংরক্ষিত ছিল। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে এসব পণ্য বিনষ্ট করা হয়। এসব পণ্যের মধ্যে হয়েছিল ৯৫ শতাংশই ছিল ভারতীয় আতশবাজি, জরদা, সিগারেট, কসমেটিকস, পোশাকসহ বিভিন্ন ভোগ্যপণ্য।

আখাউড়া কাস্টমসের সহকারী কমিশনার মো. আতিকুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জব্দ করা এসব পণ্যের বেশিরভাগই আমদানি নিষিদ্ধ বা অনুপযোগী। এর মধ্যে আতশবাজি, শাড়ি-লুঙ্গি এবং কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য রয়েছে। কাস্টমসের ধ্বংস কমিটির মাধ্যমে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার ফাহাদ আল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক খালিদ ইবনে সাদেক এবং আখাউড়া কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সাদরুল হাসান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!