ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সিলেটে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০২:১৪ এএম

সিলেটে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী

এক দিনের সফরে সিলেটে এসে স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আপ্যায়নে পরিবেশন করা হয় সিলেটের বিখ্যাত সাতকড়া দিয়ে রান্না করা গরুর মাংসসহ নানা দেশীয় পদ।

শনিবার (২ মে) বিকেল ৩টায় সিলেট সার্কিট হাউসে আয়োজিত মধ্যাহ্নভোজে এসব খাবার পরিবেশন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য আবুল হুসেন জানান, প্রধানমন্ত্রীর জন্য সাতকড়া দিয়ে গরুর মাংসসহ সিলেটের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার পরিবেশন করা হয়।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেটে এসে তিনি স্থানীয় খাবারের স্বাদ নিয়েছেন। আমরা আশা করি তিনি আপ্যায়ন উপভোগ করেছেন।”

মধ্যাহ্নভোজের তালিকায় আরও ছিল শিং মাছ, টেংরা মাছ, বাইম মাছসহ বিভিন্ন দেশীয় আইটেম।

উল্লেখ্য, সিলেট অঞ্চলে অতিথি আপ্যায়নে সাতকড়া দিয়ে গরুর মাংস একটি বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হয়, যা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন