আগামী আগস্টের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই চন্দ্র রায়। তিনি বলেন, ‘জুলাইয়ের শেষ কিংবা আগস্টের এক তারিখ জুলাই গণ-অভ্যুত্থান জাদুঘর খুলে দেওয়া হবে।’
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন–জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
পরিদর্শনের সময় তারা জাদুঘরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখছেন।
বার্তা বাজার/এস এইচ






