ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শ্যামনগরে বস্তা পাল্টে শিশু কার্ডের সরকারি চাউল বিক্রির চেষ্টা, ২২ বস্তা জব্দ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১১:৩০ পিএম

শ্যামনগরে বস্তা পাল্টে শিশু কার্ডের সরকারি চাউল বিক্রির চেষ্টা, ২২ বস্তা জব্দ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শিশু কার্ডের মাধ্যমে প্রাপ্ত সরকারি চাউল অবৈধভাবে বিক্রয়ের চেষ্টা চলাকালে স্থানীয়দের সহযোগিতায় ২২ বস্তা চাউল জব্দ করা হয়েছে।

বুধবার (৪ জুন) বিকেলে কৈখালী ইউনিয়নের পরানপুর বাজার থেকে কালীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল দুটি ইঞ্জিনচালিত ভ্যান। পথে নূরনগর ত্রিমোহনী মোড়ে স্থানীয় জনতা ভ্যান দুটি আটক করে এবং সেগুলোতে থাকা সরকারি চাউল শনাক্ত করে।

জব্দকৃত ভ্যান চালকরা হলেন কালীগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুরের হাবিবুর রহমান এবং মহৎপুর গ্রামের আব্দুর রাজ্জাক। তারা জানান, কৈখালীর পরানপুর বাজারের এক দোকানদার শাহজাহান আলীর কাছ থেকে চাউলগুলো সংগ্রহ করে তা কালীগঞ্জের ভাই ভাই এন্টারপ্রাইজ নামক দোকানে পৌঁছানোর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

স্থানীয়রা জানান, শিশু কার্ডের মূল বস্তা সরিয়ে সাদা প্লাস্টিকের বস্তায় ভরে এসব চাউল গোপনে বিক্রির চেষ্টা হচ্ছিল। খবর পেয়ে শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো পরীক্ষা করে নিশ্চিত হন যে সেগুলো সরকারি শিশু কার্ডের আওতায় বিতরণকৃত চাউল। এরপর তাৎক্ষণিকভাবে চাউলগুলো জব্দ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, সরকার প্রদত্ত এই সহায়তা যেকোনো ধরনের বাণিজ্যিক লেনদেনের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃত ২২ বস্তা চাউল স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও তিনি জানান।

এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও থানা পুলিশের সদস্যরাও অভিযানে অংশ নেন। তিনি আরও জানান, সরকারি ত্রাণ ও সহায়তা নিয়ে অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ১ জুন একই উপজেলার নূরনগরের আল্লার দান চাউলের আড়ৎ থেকে শিশু কার্ডের ৭৫ বস্তা সরকারি চাউল বিক্রির সময় জব্দ করা হয় এবং জড়িতদের বিরুদ্ধে জরিমানা করা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন