ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রামিসার বাবা-মায়ের সাথে দেখা করতে তাদের বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২১ মে ২০২৬, ১০:৫৩ পিএম

রামিসার বাবা-মায়ের সাথে দেখা করতে তাদের বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

রামিসার বাবা-মায়ের সাথে দেখা করতে তাদের বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর পল্লবীতে ধ র্ষ ণ ও হ ত্যার ঘটনায় নিহত সাত বছর বয়সী শিশু রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে রাজধানীর পল্লবীতে নিহত রামিসার বাবা-মায়ের সাথে দেখা করতে তাদের বাসায় যান তিনি।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়।

প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে সোহেল রানা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!