ঢাকা   শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কমেছে সব ধরনের সবজিসহ ব্রয়লার ও ডিমের দাম

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:৩৭ পিএম

কমেছে সব ধরনের সবজিসহ ব্রয়লার ও ডিমের দাম

কমেছে সব ধরনের সবজিসহ ব্রয়লার ও ডিমের দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর বাজারগুলোতে এ সপ্তাহে কাঁচামালের সরবরাহ বেড়েছে। এতে প্রায় সব ধরনের সবজিসহ ব্রয়লার ও ডিমের দাম কমলেও বেড়েছে মাছের দাম।

শুক্রবার (২২ মে) রাজধানীর কারওয়ান ও নিউমার্কেট বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারগুলো ঘুরে দেখা যায়, গ্রীষ্মকালীন সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে।

করলা কেজিতে ২০ কমে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা ও বরবটি কেজিতে ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

এ ছাড়া বেগুন কেজিতে ৪০ টাকা কমে প্রকারভেদে ৫০ থেকে ১০০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা কেজিতে ৩০ টাকা কমে ৫০ টাকা, সাজনা কেজিতে ৪০ টাকা কমে ১২০ থেকে ১৪০ টাকা ও ধুন্দল হাইব্রিড বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। কাঁচা আমের দাম প্রকারভেদে ৪০ থেকে ৬০ টাকা কেজি।

কাঁচামরিচ কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। পেঁপে ৭০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ টাকা, দেশি শসা কেজিতে ৫০ কমে ৪০ থেকে ৬০ টাকা ও হাইব্রিড শসা বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে।

বাজারগুলোতে এক হালি লেবু বিক্রি হচ্ছে ১০ থেকে ৩০ টাকায়। দেশি ধনেপাতা ২০০ টাকা, হাইব্রিড ধনেপাতা ১৫০ টাকা, কাঁচাকলা হালি ৪০ টাকা, চালকুমড়া প্রতি পিস ৫০ টাকা ও ক্যাপসিকাম ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি। সোনালি কক মুরগি কেজি ৩২০ টাকা, সোনালি হাইব্রিড ২৯০ টাকা, লাল লেয়ার ৩০০ টাকা, সাদা লেয়ার ২৯০ টাকা, ব্রয়লার ১৭০ টাকা ও দেশি মুরগি ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজিতে। গরুর কলিজা ৮০০ টাকা, মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৪০০ থেকে ৪৫০ টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা কেজিতে।

সবজির মধ্যে টমেটো প্রকারভেদে ৬০ থেকে ৮০ টাকা, দেশি গাজর ৬০ থেকে ৮০ টাকা, মুলা ৭০ টাকা, ফুলকপি প্রতিপিস ৬০ থেকে ৭০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা ও লাউ ৫০ থেকে ৬০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।

শাকের বাজারে লালশাক আঁটি ১৫ টাকা, লাউশাক ৪০ টাকা, কলমিশাক দুই আঁটি ২০ টাকা, পুঁইশাক ৩০ টাকা, ডাঁটাশাক দুই আঁটি ২০ টাকা ও পালংশাক দুই আঁটি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি এবং দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে।

মাছের বাজারে ৩০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা এবং ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায়।

এ ছাড়া চাষের শিং মাছ আকারভেদে ৩০০ থেকে ৬০০ টাকা, দেশি শিং ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, রুই মাছ ৪০০ থেকে ৫৫০ টাকা, দেশি মাগুর ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা চাষের পাঙ্গাস ১৮০ থেকে ২০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকা, পোয়া ৩৫০ থেকে ৪০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, কই ২০০ থেকে ২২০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৪০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৪০০ টাকা ও পাঁচ মিশালি মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে এক ডজন মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা ও সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!