ঢাকা   বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঈদযাত্রায় গাফিলতি পাওয়া গেলে সনদ বাতিল: প্রতিমন্ত্রী রাজিব

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৮:৩৯ পিএম

ঈদযাত্রায় গাফিলতি পাওয়া গেলে সনদ বাতিল: প্রতিমন্ত্রী রাজিব

আসন্ন ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ-প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেছেন, ঈদযাত্রায় যাত্রীসেবায় অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট নৌযানের সনদ বাতিল করা হবে।

‎‎বুধবার (২৭ মে) বিকাল ৪টার দিকে বরিশাল নৌবন্দর পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী নৌবন্দরের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং লঞ্চে উঠে যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা ও যাত্রীদের বিভিন্ন সুবিধা পর্যবেক্ষণ করেন।

‎‎পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী কয়েকটি লঞ্চ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের কোনো সমস্যা বা অভিযোগ আছে কি না তা জানতে চান। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

‎‎নৌ-প্রতিমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে অতিরিক্ত যাত্রী বহন, নিরাপত্তা অবহেলা কিংবা অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। কোনো নৌযানে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে সনদ বাতিলও করা হবে।

‎‎এ সময় নৌপরিবহণ সংশ্লিষ্ট কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!