ঢাকা   শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৪:২৭ পিএম

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

এমটিনিউজ২৪ ডেস্ক : সারা দেশে ঈদুল আজহার জামাত শেষে চলছে পশু কুরবানি। চারদিকে বিরাজ করছে উৎসবের আমেজ। এমন পরিস্থিতিতে ঈদ আনন্দে বাগড়া দেবে বৃষ্টি। 

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও ভারি বর্ষণ হওয়ারও আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে—এমন পরিস্থিতিতে শুক্রবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!