ঢাকা   সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশের মানুষ শান্তিতে ঈ দ উদযাপন করছে: রিজভী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৬:৩৮ পিএম

দেশের মানুষ শান্তিতে ঈ দ উদযাপন করছে: রিজভী

দেশের মানুষ শান্তিতে ঈ দ উদযাপন করছে: রিজভী

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ আন্তরিকতার সঙ্গে, রুদ্ধ পরিস্থিতির বাইরে এবং শান্তিতে ঈদুল আজহা উদযাপন করছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নেও তিনি দিনরাত কাজ করছেন।

দেশের যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী জনবান্ধব সিদ্ধান্ত নিচ্ছেন জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, পোশাক শ্রমিকদের ঈ দের বোনাস নিশ্চিতে সরকার সহযোগিতা করেছে। জনগণের নির্বাচিত সরকার, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছে।

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে রাষ্ট্রীয় নিপীড়নের মুখে কেউ নেই। বর্তমান সরকার মানবিক আচরণ করছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন